আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৭ মে) বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হন তারা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রীর এ ফেসবুক পোস্টে জানানো হয়, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন।