কলম্বিয়ার সান হোসে দেল পালমা এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি নিজের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ধ্বংস ও ক্ষয়ক্ষতি কাটিয়ে কলম্বিয়ার জনগণ সাহস, ঐক্য ও দৃঢ়তার সঙ্গে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ড. খলিলুর রহমান।