আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ব্যারিস্টার তৌফিক নাওয়াজ। চলতি বছরের ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে আদালত প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে কারাবন্দি স্ত্রীকে দেখার সুযোগ পান তিনি।
আইন পেশায় যুক্ত তৌফিক নাওয়াজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।