সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে নতুন রেনেসাঁর সূত্রপাত হয়েছে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় ঐক্যবদ্ধভাবে কাজ করলে পর্যটন খাতে জিডিপি প্রবৃদ্ধি সাত থেকে আট শতাংশ অর্জন সম্ভব হবে।
সোমবার (২৪ আগস্ট) সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন উন্নয়ন বিষয়ে মন্ত্রী পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত ২২-২৩ বছরের অন্ধকার যুগের অবসানের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নির্বাচনী ইশতেহারের আলোকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্রান্ডিং করে প্রতিষ্ঠিত করা যাবে। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালদ্বীপ, শ্রীলংকা, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মত দেশ ঘুরে দাঁড়িয়েছে।
নিতাই রায় বলেন, আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ ও সাংস্কৃতিক ঐতিহ্যগত স্থাপনাগুলোর প্রচার ও প্রসারের মাধ্যমে পর্যটকবান্ধব করে গড়ে তুলতে হবে।
এর আগে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘আনলকিং বাংলাদেশিস ক্রিয়েটিভ ইকোনমি থ্রু কালচারাল টুরিজম’ শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।