সারাদেশে চলমান রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ধর্ম-বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের জনগণ ভোটপ্রদানে আগ্রহী হয়ে অংশগ্রহণ করছেন।
অন্যান্য সবার মতো এবারের সংসদ নির্বাচনে দেশের তিন বাহিনীর প্রধানও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আজ বেলা সাড়ে ১০টায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সকাল সাড়ে নয়টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বেলা সাড়ে ১১টায় বিএএফ শাহীন কলেজ ভোটকেন্দ্রে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।