জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী উইং ‘জাতীয় নারীশক্তি’-এর ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন ও সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। এ ছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন নুসরাত তাবাসসুম।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নারীশক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির শীর্ষ নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দ্ব্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।
এ ছাড়া সংগঠনে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার, ঐশি আলম পৃথ্বী, নির্মী আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানি রবিদাস, ঋদিতা হৃদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমীনসহ অনেকে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নারীশক্তির এই কমিটি সারা দেশে নারী অধিকার রক্ষার পাশাপাশি নারীদের রাজনৈতিকভাবে সচেতন করতে কাজ করবে।