ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে করে জাপান। তবে ম্যাচ শেষে মাঠের ভেতরের উত্তেজনার বাইরে আরেকটি দৃশ্য আবারও নজর কেড়েছে বিশ্বজুড়ে, বরাবরের মতই জাপানের সমর্থকদের অসাধারণ শৃঙ্খলা।
ম্যাচ শেষ হওয়ার পর দেখা যায়, গ্যালারিতে থাকা জাপানি সমর্থকদের একটি অংশ স্টেডিয়ামে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের মোড়কসহ সব আবর্জনা নিজেরাই পরিষ্কার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের এই উদ্যোগ আবারও প্রশংসা কুড়িয়েছে।
শুধু সমর্থকরাই নয়, জাপানের জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও এই সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। ম্যাচ শেষে ড্রেসিং রুম পরিষ্কার করার বিষয়টি বহুবার আলোচনায় এসেছে।
১৯৯৮ সালের বিশ্বকাপ থেকেই জাপানি সমর্থকদের এই আচরণ নিয়মিতভাবে দেখা যাচ্ছে। তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নীতি ‘tatsu tori ato wo nigosazu’—অর্থাৎ কাজ শেষ করে জায়গা আগের মতোই পরিষ্কার রেখে দেওয়া—এই দর্শনই তাদের আচরণের মূল ভিত্তি।