নকআউটের আগে সতর্ক আনচেলত্তি, জাপানকে দিলেন বড় স্বীকৃতি
গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখন প্রতিটি ম্যাচই বাঁচা-মরার, একটি হারেই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন। এমন পরিস্থিতিতে আজ (সোমবার) রাত এগারটায় এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, নেইমার জুনিয়রকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।