বিশ্বকাপে জমে উঠছে আরেকটি হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। আর্লিং হলান্ডের দুর্দান্ত ফর্মে উড়তে থাকা নরওয়ের সামনে এবার শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের দুই দল।
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ চমক দেখাচ্ছে নরওয়ে। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে হলান্ডরা। অন্যদিকে তিন আসরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ।
বাংলাদেশের দর্শকদের জন্য টেলিভিশন ও অনলাইনে ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি-র পাশাপাশি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন।
মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ থেকেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া আইস্ক্রিন প্ল্যাটফর্মেও খেলা উপভোগ করার সুযোগ থাকছে।
এ ছাড়া স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ম্যাচটি দেখা যাবে।