দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতেকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত এই দলে জায়গা হয়নি ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের। চোটের কারণে বাদ পড়েছেন তিনি।
এছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইসও। এদিকে নিজের প্রথম সিরিজে জাতীয় দলের হয়ে ভালো করতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কুয়েন্টিন স্যাম্পসন।
এছাড়া চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও আছেন বিশ্বকাপের দলে। পেস বোলিংয়ে আছেন জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। স্পিন বিভাগে আকিল ও চেইসের সঙ্গে থাকছেন গুডাকেশ মোটি।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল:
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেডেন সিলস ও ম্যাথু ফোর্ড।