বুধবার, ২২ এপ্রিল ২০২৬
| ৯ বৈশাখ ১৪৩৩
গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা দলকে ঘিরে ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে আইসিসি। এর মধ্যেই সামনে এসেছে একাধিক চমকে ওঠার মতো তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গ্যাংস্টার লরেন্স বিষ্ণই গত ১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে সরাসরি ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট বর্তমানে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার যেন একেবারে অন্য রূপে দেখা গেল সাহিবজাদা ফারহানকে। ব্যাট হাতে শুরু থেকেই ছিলেন ভয়ঙ্কর ছন্দে। প্রতিপক্ষ বোলারদের উপর যেন নির্দয় ঝড় বইয়ে দিয়েছেন এই পাকিস্তানি ওপেনার। সেই দুর্দান্ত পারফরম্যান্সই শেষ পর্যন্ত এনে দিল আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের স্বীকৃতি।
পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি অভিযোগ। চোট লুকিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাবর আজ়ম এবং ফখর জামান। এমন তথ্য পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আর সেই থেকেই শুরু হয়েছে তদন্ত ও আলোচনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও, এর পেছনের কারণ ও কূটনৈতিক প্রক্রিয়া এখন খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে সরকার।
সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে অংশগ্রহণকারী দল ও আয়োজন ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট দল নয়, সবার ওপরে অবস্থান করে আইসিসি।
৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর মাঠে উদযাপনের ঝলক দেখান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভারতের পতাকা সঙ্গে নিয়ে উদযাপন করতে গিয়ে হঠাৎই তীব্র সমালোচনার মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসি থেকে প্রাপ্ত অর্থের পাঁচ গুণ, অর্থাৎ ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪ কোটি টাকা) খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের জন্য দেওয়া হবে।
রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জাসপ্রিত বুমরাহ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। দলীয় পারফরম্যান্স এবং তার বিধ্বংসী বোলিংয়ে ভারত তৃতীয়বারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।