জামিনে এসে বাদীর বাড়িতে হামলা-লুটপাট-অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামিনে এসে একটি হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।