যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আবারও গুলিতে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর পর ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানকার মানুষ। অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ সেখান থেকে ফেডারেল এজেন্টদের সরিয়ে নিতে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকানদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এটি একটি সন্ধিক্ষণ।’