নরসিংদীতে ২ পক্ষের সংঘর্ষ, স্কুল শিক্ষার্থী নিহত
নরসিংদীতে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ছাড়া দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।