বেনজেমার দলবদল ঝড়ে মাঠে নামলেন না রোনালদো
সকল জল্পনা-কল্পনা আর প্রতিবাদের পর শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে ক্লাব বদল করলেন করিম বেনজেমা। আল ইত্তিহাদ ছেড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করেছেন ফরাসি এই তারকা। সোমবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি।