আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ভারত, আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারত। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটবিশ্বের প্রায় সবাই ধরে নিয়েছিল, ভারতের সামনে টিকতে পারবে না আইরিশরা। কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। পুচকে আয়ারল্যান্ডই হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিয়েছে শক্তিশালী ভারতকে। দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৩৪ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১ রানে হেরেছে নব্য অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল। ফলে টানা ১৬ সিরিজ জয়ের রেকর্ড গড়ার স্বপ্নও ভেঙে গেছে ভারতের।