শনিবার, ২০ জুন ২০২৬
| ৬ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় ফারহানা আক্তার শিল্পি নামে এক নারীসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এরমধ্যে শিল্পির সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুটিকে। অন্যদিকে, স্কুলড্রেস পরিহিত তার আরও দুই সন্তান গিয়ে দাঁড়িয়ে ছিল জেলগেটে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার দুপুর ১২টার দিকে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস। শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রংপুরে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক মো. বদরুল আলম ভূঞা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন— রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী (বর্তমানে বরখাস্তকৃত) মো. শামসুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোছা. মায়া ইসলাম (৪৫)।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের দায়ের করা মামলায় মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র শওকত আলীসহ আট নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. রমজান আলীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান দুই পক্ষের শুনানির পর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে করাগারে পাঠানোর নির্দেশ দেন মাদারগঞ্জ আমলি আদালতের বিচারক রোমানা আক্তার।
জামালপুরের ইসলামপুর থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সভাপতিসহ ১০ নেতাকর্মী। কিন্তু, তাদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানো হয়েছে।
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ডিজিটাল লেনদেনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বিস্তৃত অপরাধ নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হেনেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মধ্যরাতে নাটকীয় অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই চক্রের আলোচিত মুখ জামান উদ্দিন ওরফে জামান মাস্টার। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।