১ ম্যাচে ২ মাইলফলক ছুঁলেন হ্যারি কেইন
ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে শুধু ইংল্যান্ডকে জয়ই উপহার দেননি, বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাভারিয়ান তারকা হ্যারি কেইন। ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে বুধবার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন নম্বর নাইন খ্যাত দলের অধিনায়ক।