ঘটনাবহুল ম্যাচে চিলির বিপক্ষে পর্তুগালের জয়
চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেলেও পর্তুগালের রাতটা ছিল ঘটনাবহুল। ক্রিশটিয়ানো রোনালদোর গোল অফসাইডে বাতিল হয়েছে, লাল কার্ড দেখেছেন পর্তুগালের রাফায়েল লিয়াও, আর শেষ পর্যন্ত চিলিকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে রোবের্তো মার্তিনেজের দল।