জামায়াত পাবে ১০৫ আসন, বিএনপি ১০১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি)। সংস্থটির মতে, নির্বাচনে বিএনপি সমর্থিত জোটে ভোট দিতে চায় ৪৪.১ শতাংশ মানুষ ও জামায়াতে ইসলামী সমর্থিত জোটে ৪৩.৯ শতাংশ মানুষ ভোট দিতে চায়। তবে, আসন বিবেচনায় বিএনপি জোট ১০১টি ও জামায়াত সমর্থিত জোট ১০৫টি আসনে নিশ্চিতভাবে বিজয়ী হবে বলে জানায় আইআইএলডি।