ফ্রান্সের কোচ হয়েই আবেগঘন বার্তা দিলেন জিদান
অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বহুদিন ধরে যে গুঞ্জন ফুটবল বিশ্বে ঘুরছিল, সেটাই এবার বাস্তবে রূপ নিল। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জিনেদিন জিদান। চার বছরের চুক্তিতে ফরাসি ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত দায়িত্ব গ্রহণ করলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ।