বুধবার, ০৬ মে ২০২৬
| ২৩ বৈশাখ ১৪৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডলে এ তথ্য জানান।
রাজধানীর গুলশানের বাসভবন থেকে আজ (শুক্রবার ১৩ ফেব্রুয়ারি) দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভীড় দেখা যায়। তিনি নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এবার মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট চলছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।
ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যাই হোক মেনে নেবো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপর কেন্দ্রের বাইরে বেরিয়ে তিনি এ কথা বলেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ি তল্লাশি করছেন তারা।