৫ দফা দাবিতে জুলাই আন্দোলনের নেতাদের সংহতি
‘আর না শিশু নিপীড়ণ, ধর্ষণ, বিচারহীনতা’ কর্মসূচি থেকে ঘোষিত পাঁচ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম চার নেতা। রোববার (২৪ মে) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর বিচারব্যবস্থা, পুলিশি জবাবদিহিতা ও ভুক্তভোগী সহায়তা জোরদারের দাবি জানানো হয়।