সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত যাচ্ছে না পাকিস্তান
অবশেষে আশঙ্কাই সত্যি হলো, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ পাকিস্তান অংশ নিচ্ছে না। চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এবারের টুর্নামেন্টে খেলবে না। তাই এবার আসরে অংশগ্রহণ করবে ছয়টি দেশ- ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।