বৃষ্টিতে নুইয়ে পড়েছে ধান, হাজারেও মিলছে না শ্রমিক
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বাগেরহাটের বিস্তীর্ণ এলাকার বোরো ক্ষেতে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। মাঠে নুইয়ে পড়েছে পাকা ধান। আর সেই ধানের শীষে গজিয়ে উঠতে শুরু করেছে চারা। পানির নিচে থাকা ধান কষ্ট করে শ্রমিক দিয়ে কাটলেও তা বিক্রির অনুপযোগী হয়ে পড়ছে। এতে চরম লোকসানের মুখে পড়েছেন জেলার হাজারো কৃষক।