মাদকযুদ্ধের ছায়া ম্যানিলায়: অভিযানের কেন্দ্রে কে এই সাবেক পুলিশপ্রধান?
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার সিনেট ভবনে গত মঙ্গলবার সন্ধ্যায় যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা দেশটির রাজনীতিকে নতুন করে অস্থির করে তুলেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড দেলারোসাকে আটকের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা, আতঙ্ক এবং রাজনৈতিক অনিশ্চয়তা। সিনেট ভবনের ভেতর একের পর এক গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের অনেকে আশ্রয় নেন নিরাপদ স্থানে।