নাহিদের গতি নিয়ে বড় মন্তব্য বাবর আজমের
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা টেস্ট ক্রিকেটে নিজের গতি ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যেই আলাদা করে নজর কাড়ছেন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তার আগ্রাসী বোলিং মুগ্ধ করছে ক্রিকেটবিশ্বকে। এবার নাহিদের প্রশংসা করলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।