আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দিনগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।