আবারও মাদ্রিদের পরীক্ষা বেনফিকা
চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তবে লস ব্লাংকোসদের সাথে বেনফিকার নাটকীয় লড়াইয়ের রেশ এখনও শেষ হয়নি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের ড্র আবারও দুই দলকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি লড়াইয়ে।