চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তবে লস ব্লাংকোসদের সাথে বেনফিকার নাটকীয় লড়াইয়ের রেশ এখনও শেষ হয়নি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের ড্র আবারও দুই দলকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি লড়াইয়ে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করার লড়াইয়ে ফেব্রুয়ারিতেই দুবার মুখোমুখি হবে আরবেলোয়ার মাদ্রিদ আর মরিনহোর বেনফিকা। আজ সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত প্লে-অফ ড্রতে এই সূচি চূড়ান্ত হয়েছে।
শেষ ষোলোর প্লে-অফে যারা মুখোমুখি
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
মোনাকো-পিএসজি
কারাবাগ-নিউক্যাসল

বোডো/গ্লিমট-ইন্টার মিলান
গালাতাসারাই-জুভেন্টাস
ডর্টমুন্ড-আটালান্টা
ক্লাব ব্রুগা-অ্যাটলেটিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস-বায়ার লেভারকুসেন
জয়ী আটটি দল শেষ ষোলোয় মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ আট দলের সঙ্গে।