ফ্যাক্টচেক: এক সপ্তাহে ট্রাম্প ২৮টি জ্বলজ্যান্ত মিথ্যা দাবি করেছেন!
ফ্যাক্টচেক: এক সপ্তাহে ট্রাম্প ২৮টি জ্বলজ্যান্ত মিথ্যা দাবি করেছেন!

বিতর্কের কেন্দ্রে থাকতেই পছন্দ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও বিতর্কের কেন্দ্রে এলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণ প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত এক সপ্তাহেই তিনি অন্তত ২৮টি ভুল, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য প্রকাশ্যে বলেছেন। অর্থনীতি থেকে শুরু করে নির্বাচন, অভিবাসন, ইরান যুদ্ধ—প্রায় সব বড় ইস্যুতেই ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বাস্তব তথ্যের বড় ফারাক পাওয়া গেছে। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, ট্রাম্প কি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন, নাকি এটি এখন তার রাজনৈতিক কৌশলের অংশ হয়ে গেছে?

ইরানে গুরুত্বপূর্ণ ‘তেল দ্বীপে’ সব সামরিক স্থাপনা ধ্বংস
ইরানে গুরুত্বপূর্ণ ‘তেল দ্বীপে’ সব সামরিক স্থাপনা ধ্বংস

ইরানের খারগ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে শনিবার (১৪ মার্চ) জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ-ও বলেছেন, সেখানকার তেল অবকাঠামোর কোনো ক্ষতি করা হয়নি। এর আগে দুজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে একটি মেরিন ইউনিট ও আরও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই মেরিন ইউনিটটি সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম এবং সাধারণত এটি কয়েকটি যুদ্ধজাহাজে থাকা সর্বোচ্চ প্রায় পাঁচ হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত হয়। এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে।