শাহিনের গতি-সুইং হারানোর পেছনে যে কারণ দেখছেন আমির
একসময় নতুন বল হাতে ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ছিলেন শাহিন শাহ আফ্রিদি। গতি, সুইং আর ধারালো বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তবে গত কিছুদিন ধরে সেই আগের শাহিনকে আর দেখা যাচ্ছে না। কেন হঠাৎ ছন্দ হারিয়ে ফেললেন এই তারকা পেসার, তার ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমির।