মঙ্গলবার, ০৫ মে ২০২৬
| ২২ বৈশাখ ১৪৩৩
রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। অনেকটা ফাঁকা অবস্থায় যানবাহন চলাচল করছে। শেষ মুহূর্তেও প্রিয়জনের টানে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে মানুষজন।
ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহন পারাপার আরও বেড়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি।