বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
| ২১ মাঘ ১৪৩২
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করে চাঁদাবাজদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
যশোরে হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র ঠান্ডাজনিত নানা রোগে একদিনে যশোর জেনারেল হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। তারা সবাই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ৬০ থেকে ৭৫ বছরের মধ্যে।
যশোরের বেনাপোলে আখ ক্ষেতে বসে দেশীয় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের খলসি বাজার এলাকার খালধার সংলগ্ন একটি আখ ক্ষেতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যশোরে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
যশোর রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে ‘রহস্যজনক’ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২০০ বছরের ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে।
টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরে। শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।