রিপন মিয়ার আয় কার পকেটে যায়!
দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা রিপন মিয়া এখন আলোচনা-সমালোচনার কেন্দ্রে। কয়েকদিন ধরেই সামাজিকমাধ্যমে তার বিরুদ্ধে চলছে নানামুখী বিতর্ক। বিশেষ করে মা-বাবার প্রতি অবহেলা এবং নিজের পারিবারিক পরিচয় গোপনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকে আবার তার পক্ষ নিয়ে বলছেন, সাংবাদিকরা তিলকে তাল বানিয়ে তার ব্যক্তিগত বিষয় নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবার সামনে তুলে ধরেছেন।