বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
| ৮ শ্রাবণ ১৪৩৩
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য খবর! অবসর ভেঙে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়ো। ৪৬ বছর বয়সে তিনি ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-র ক্লাব রাভেনা এফসির জার্সিতে মাঠে নামবেন। ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেললো স্পোর্ত’ এবং সংবাদ সংস্থা আনসা এই তথ্য নিশ্চিত করেছে।
হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে ব্রাজিলের জয়ে আলো ছড়ালেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের স্কোরলাইন যেমন ব্রাজিলের আধিপত্যের কথা বলছে, তেমনি ভিনিসিয়ুসের ব্যক্তিগত অর্জনও তৈরি করেছে নতুন আলোচনা।
ব্রাজিলের ফুটবল মানেই বাংলাদেশের লাখো মানুষের আবেগ। সেই আবেগ এবার আবারও পৌঁছে গেল বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির হাতে। নেইমারের পর এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সি উপহার পেলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিহো।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে নিয়ে নির্মিত ডকুমেন্টারিতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন লিওনেল মেসি। ‘রোনালদিনহো: দ্য ওয়ান অ্যান্ড অনলি’ শিরোনামের এই ডকুমেন্টারিতে বার্সেলোনাতে নিজের শুরুর দিনের অভিজ্ঞতা তুলে ধরেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। সেখানে বলা তার একটি গল্প ভক্তদের গভীরভাবে নাড়া দিয়েছে।
বয়স ৩৮ ছুঁইছুঁই, তবুও শ্রেষ্ঠত্বের আলোয় একটুও ম্লান হননি লিওনেল মেসি। অন্তত এমনটাই মনে করেন রোনালদিনিয়ো। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও মেসিকেই ফুটবল বিশ্বের সেরা বলে মনে করেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।