মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
| ১৯ শ্রাবণ ১৪৩৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল লেখায় তাকে ৩০০ বার সঠিক নাম লিখে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে ‘অশিক্ষকসুলভ আচরণ’ এবং ‘নৈতিক স্খলনজনিত অপরাধের’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগে আরও দুই শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কাঙ্ক্ষিত শিখনফল অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার ৯টি উপজেলার ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন স্ব স্ব উপজেলার শিক্ষা কর্মকর্তা। গত ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এসব নোটিশ দেওয়া হয়।
নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় চতুর্থ শ্রেণির ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মাদারীপুরের কালকিনি উপজেলায় শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে র্যাব-৮ ও কালকিনি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার একটি এলাকা থেকে তাকে আটক করে।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নম্বর চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের হাত পা ভেঙে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।