বুধবার, ২০ মে ২০২৬
| ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আজ সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এখন উৎসবের প্রস্তুতি। লাল গালিচা বিছিয়ে বরণ করে নেওয়া হবে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) তাদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
টাইব্রেকারের রোমাঞ্চ পেরিয়ে ইতিহাস গড়া যুবাদের জন্য আজ উৎসবের দিন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা জানাতে জমকালো আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
টাইব্রেকারের শেষ শটটা নেওয়ার আগে যেন সময়টাই থমকে গিয়েছিল। গ্যালারির হাজারো চোখ তখন বল আর রোনান সুলিভানের পায়ের দিকে। শটটা গোললাইন পেরোতেই মুহূর্তের মধ্যে বদলে যায় সব; মালে স্টেডিয়াম জুড়ে শুরু হয় উচ্ছ্বাসের বিস্ফোরণ। সতীর্থরা ছুটছেন যে যার মতো, কেউ জড়িয়ে ধরছেন, কেউ হাঁটু গেড়ে বসে পড়ছেন। ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়েছে সুলিভানরা। টাইব্রেকারের পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের অসাধারণ গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ যেন ধীরে ধীরে গড়াচ্ছে এক চেনা প্রতিদ্বন্দ্বিতার দিকে। নেপালকে হারিয়ে ফাইনালে উঠে যাওয়ার পর থেকেই বাংলাদেশের চোখ ছিল দ্বিতীয় সেমিফাইনালে। প্রতিপক্ষ কে হবে, সেটাই ছিল বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলেছে একপেশে ম্যাচে; ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ফলে শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের যুবারা। আক্রমণাত্মক ফুটবলে নেপালকে চাপে রেখে বলের দখল ও মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখে ফয়সাল-মোর্শেদরা। এর ফলেই ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পায় কোচ কক্সের দল।