স্বাধীনতা দিবসে নির্মোহ গবেষণার তাগিদ
বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পর এমন এক সময় অতিক্রম করছে, যখন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক সামনে এসেছে। সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা, গবেষক ও নীতিনির্ধারকরা বলছেন, এটি বিভাজনের নয়, বরং ঐকমত্যেরর ভিত্তিতে ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের গুরুত্বপূর্ণ সময়।