ইরানের একটি গার্লস স্কুলে ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মিডল ইস্ট আই-এর ইরান প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব এলাকায় অবস্থিত শাজারেহ তায়্যেবে প্রাথমিক বিদ্যালয়ে এ হামলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের সবাই ৭ থেকে ১২ বছর বয়সি ছাত্রী। এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছে। হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল।
বিস্ফোরণের পর বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছেন। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।