ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশব্যাপী এই জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেন।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কর্তৃপক্ষ সর্বসাধারণের সমাবেশ নিষিদ্ধ, স্কুল-কলেজ ও কর্মস্থল বন্ধ এবং হাসপাতালের রোগীদের ভূগর্ভস্থ স্থানে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।
অপরদিকে নিরাপত্তা ও জরুরি পরিষেবার যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।