যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েত এই ঘটনা স্বীকার করেছে।
এতে আরও বলা হয়, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ামাত্র তা প্রকাশ করা হবে।