ইরানে লক্ষ্য অর্জনে সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
রয়টার্সের বরাতে জেনারেল কেইন বলেন, ‘আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব।’
কেইন আরও বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ও যৌথ বাহিনীকে যেসব সামরিক লক্ষ্য অর্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা শেষ করতে সময় লাগবে। কিছুক্ষেত্রে এই কাজটি কঠিন ও শ্রমসাধ্য হতে পারে।’