যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৩০ জন গুপ্তচর, এজেন্ট এবং অভ্যন্তরীণ ফিল্ড অপারেটিভকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়টি। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং দুটি উপসাগরীয় দেশের জন্য কাজ করার অভিযোগে তারা এক বিদেশি নাগরিককেও গ্রেপ্তার করেছে।