ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। আইআরজিসির পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শুক্রবার ভোরে এই হামলায় নায়েইনি নিহত হন। একই তথ্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও প্রচার করা হয়েছে, যেখানে তাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।
তবে ঠিক কখন এই হামলা হয়েছে বা রাতভর চলা একাধিক হামলার কোন পর্যায়ে তিনি নিহত হয়েছেন—এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, মধ্যরাতের পর থেকে ইরানের রাজধানী তেহরানসহ পূর্বাঞ্চল, কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর ও কাশান শহরে একাধিক দফায় হামলা চালানো হয়।
৬৮ বছর বয়সী নায়েইনি কাশানের বাসিন্দা ছিলেন এবং আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালে তাকে সংস্থাটির মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘যুদ্ধ চললেও আমরা ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষম।’