ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫০ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন সাদেগির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, হোসেন সাদেগি জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত দেশটির ৭২৩টি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১ হাজার ৯৩৭ জনে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী আলী জাফারিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।