সোমবার (৪ মে) বিকেল পর্যন্ত (স্থানীয় সময় ৩টা ১১ মিনিট) ভারতের তামিলনাড়ু রাজ্যে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে ১৪৪ আসনে। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৪২ আসনে।
কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) এগিয়ে ৭৮ আসনে। জয় ২১ আসনে আসনে। আর লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে ২৩ আসনে। জয় ১১ আসনে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৩ আসনে।
আসামে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ৯৪ আসনে, জয় ৪ আসনে। আর আইএনসি এগিয়ে ২৫ আসনে।
অন্যদিকে পদুচেরিতে এনডিএ এগিয়ে ১১ আসনে। জয় ১২ আসনে। আর ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে ১ আসনে। জয় ২ আসনে।