মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির আশায় নতুন করে সামরিক অভিযান শুরু করা থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ার পরপরই ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা চালায়, তাহলে তারা দেশটির বিরুদ্ধে ‘নতুন ফ্রন্ট’ (যুদ্ধের নতুন ক্ষেত্র) উন্মুক্ত করবে।
মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএর বরাত দিয়ে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ‘শত্রুপক্ষ যদি আবারও জায়নবাদীদের ফাঁদে পা দেওয়ার মতো বোকামি করে এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালায়, তাহলে আমরা সম্পূর্ণ নতুন সরঞ্জাম ও কৌশল নিয়ে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলে দেব।’