সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ শুক্রবার ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসি বলেছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানের ইরানশাহর শহরে ইরানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। মার্কিন বিমান হামলা অব্যাহত থাকা পর্যন্ত এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না।