সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) শিক্ষার্থীদের প্রতারক চক্রের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম নূরুল হুদা স্বাক্ষরিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, একটি প্রতারক চক্র ইউনিভার্সিটির কর্মকর্তা পরিচয় দিয়ে ফি প্রদান করা শিক্ষার্থীদের জানাচ্ছে, আপনার প্রদান করা ফি ইউনিভার্সিটির ব্যক্তিগত হিসাব লেজারে হালনাগাদ হয়নি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা পুনরায় অর্থ পরিশোধ, ব্যক্তিগত ব্যাংকিং তথ্য, মোবাইল ব্যাংকিং তথ্য, ওটিপি বা অন্যান্য গোপন তথ্য সংগ্রহের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে প্রতারণামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্র থেকে এ ধরনের ফোন কল পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি ইউনিভার্সিটির হিসাব শাখায় যোগাযোগ করার জন্য বলা হলো। ইউনিভার্সিটির কোনো কর্মকর্তা উল্লিখিত কোনো তথ্য জানার জন্য ফোন কল করেন না।